স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সানজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে তার বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকায় মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটির অনুলিপি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সকল দফতরে প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) নির্বাহী কমিটির একজন সদস্য।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে