রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের সড়কে মুরগিবাহী একটি ভ্যানকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) এবং সদর উপজেলার বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, ভোররাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে সড়কে মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনই মুরগি ব্যবসায়ী ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে