চলমান অস্থিরতার মধ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে দেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনে আজ মঙ্গলবার (১০ মার্চ) এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছার কথা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এরইমধ্যে শুরু হয়েছে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম। এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী চার মাসে বাড়তি ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেয়া হয়। এর দুদিনের মাথায় আজ ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া এ পাইপলাইনে বর্তমানে বছরে ২ লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা আছে, যা ধাপে ধাপে ১০ লাখ টনে উন্নীত হওয়ার কথা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন