​মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৮:৪৮ অপরাহ্ন
রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বার্তায় আরও জানানো হয়, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আরেক বার্তায় ভবনটিতে আটকে পড়া ৯ নারীসহ মোট ১৩ জনকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির কথা বা আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :