টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও শেষ হয়নি। রোববার (০৮ মার্চ) ভারতের আহমেদাবাদে দশম আসরের ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। একইদিন বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভোরে ঢাকায় পৌঁছেছে সফরকারী দল।
এর আগে শনিবার (০৭ মার্চ) কোচিং স্টাফদের একটি অংশ আগেই ঢাকায় পা রেখেছে। আগে আসা দলটিতে ছিলেন হেড কোচ মাইক হেসন, বোলিং কোচ অ্যাশলে নোফকি, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিও ক্লিফ ডিকন ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট। সঙ্গে ভারপ্রাপ্ত ম্যানেজার ইরতাজা কুমাইলও এসেছেন।
পাকিস্তান প্রায় ১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে। সর্বশেষ ওয়ানডে সিরিজের সফরে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এ সফরে তিনটি ওয়ানডে খেলবে ১১, ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে