জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রোগীদের বিছানাভর্তি ছারপোকা, ডাক্তারদের সময়মতো উপস্থিতি ও খাবারের মানসহ নানান অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতও উপস্থিত ছিলেন।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে আকস্মিক পরিদর্শনে যান তাঁরা। এ সময় প্রায় ঘণ্টা দেড়েক ঘুরে দেখেন পুরো হাসপাতাল। কথা বলেন রোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে। এ সময় রোগীর স্বজনরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
পরিদর্শন শেষে আক্ষেপ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কতজন ডাক্তার অনুপস্থিত তা এখন পর্যন্ত জানতে পারলাম না। আমি নিজে এসেও তা জানত পারছি না। হাসপাতালের পরিচালকের অদক্ষতা এসব অব্যবস্থাপনার জন্য দায়ী।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতালের বিছানাপত্র নিয়ে সমস্যা পাওয়া গেছে। সেখানে ছারপোকার সমস্যা মারাত্মক। খাবারের মান নিয়ে অভিযোগ পেয়েছি। ডাক্তার সময় মতো আসছেন না।
প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, বড় সমস্যা হলো দেশের সর্বোচ্চ মানসিক হাসপাতাল হওয়ার পরও লিডারশিপ সংকট আছে এখানে। অব্যবস্থাপনা আছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য বলেছি।
এদিকে বেশির ভাগ অভিযোগ মেনে নিয়ে দোষ স্বীকার করলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। তিনি স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, এত তেলাপোকা আর ছারপোকা, পারছি না। ব্যর্থতা আছে। ছারপোকা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কমছে না।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে