মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’। শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা বলেন তিনি।
ট্রাম্প দাবি করেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে।
তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। ‘আর তাদের দিকে হামলা চালাবে না’ বলে প্রতিশ্রুতি দিয়েছে। তার দাবি, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে।’
এর আগে আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা 'পুরোপুরি মিথ্যা' বলে উল্লেখ করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। তিনি বলেন, পেজেশকিয়ানের মন্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে ট্রাম্পের ব্যাখ্যা ‘পুরোপুরি মিথ্যা’।
বিশ্লেষক হামিদরেজা বলেন, ইরান তার প্রতিবেশীদের কাছে অনুরোধ করছে তারা যেন আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ করতে না দেয়। তিনি এই অনুরোধকে ‘খুব স্বাভাবিক’ এবং ‘আইনসিদ্ধ’ বলে উল্লেখ করেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে