ইরানের ৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা: সেন্টকম

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:৩১:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১২:০০:৪৮ অপরাহ্ন
এক সপ্তাহে ইরানের ৩ হাজার লক্ষ্যবস্তুত দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর ফক্স নিউজের।  শনিবার (৭ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত সপ্তাহে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী তিন হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইরানের নৌবাহিনীকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম এই দাবি করেছে।  সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৪৩টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মার্কিন বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাইট, ইরানি সামরিক যোগাযোগ ব্যবস্থা, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইরজিসি) গুরুত্বপূর্ণ ঘাঁটি, যৌথ সদর দপ্তর এবং অন্যান্য কৌশলগত স্থাপনা।

সেন্টকম আরও যোগ করেছে, এই অভিযানে মার্কিন বাহিনী বি-২ স্টিলথ বোমারু বিমান, ড্রোন, যুদ্ধবিমান জেট এবং আরও ডজনখানেক সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে। এর পাশাপাশি তারা এমন কিছু ‘বিশেষ সক্ষমতা’ ব্যবহার করেছে যা নিরাপত্তার খাতিরে প্রকাশ করা সম্ভব নয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :