বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের লাইট এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে এই উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী নিজের দফতরে আসেন। সেখানে তিনি কক্ষের ৫০ শতাংশ লাইট বন্ধ করেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এতে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে।
আতিকুর রহমান রুমন বলেন, “শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী পরিষদ কক্ষে মন্ত্রিসভা বৈঠকে প্রবেশের সঙ্গে সঙ্গে অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানো হয়।”
সচিবালয়ের ১ নং ভবনে প্রধানমন্ত্রীর দফতর। এখানে মন্ত্রী পরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ অবস্থিত। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগের পর তার দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়েছে।
প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লাইট কম ব্যবহার করে দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে