আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদে সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৬ মার্চ অফিস করার পর থেকেই ঈদের ছুটিতে যেতে পারবেন। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে সরকার আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। তবে নতুন করে একদিন ছুটি বাড়ানোয় এখন ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ছয় দিনের ছুটি নির্ধারিত হয়েছে।
এর সঙ্গে ১৭ মার্চের শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিন ছুটি ভোগ করতে পারবেন।