​২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করল ইসি

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১১:৫০:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১১:৫০:২৭ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) ইসির অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল আগে ঘোষণা করা হয়েছিল। এখন সেই ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ করা হলো।

এদিকে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির পর এ দুই আসনের ফল ঘোষণা করা হবে।

অন্যদিকে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি। আগামী ৯ এপ্রিল সেখানে ভোট অনুষ্ঠিত হবে। একই দিনে তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :