​দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট চালাবে বিমান

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৪:২৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৪:২৬:৩০ অপরাহ্ন
দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি সব রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (১ মার্চ) বিকেলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটগুলো ছেড়ে যাবে। এ কারণে যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইসরাইল-ইরান সংঘাতের কারণে গত দুই দিনে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে।

রোববার সকাল থেকেও যাত্রীরা তাদের নির্ধারিত গন্তব্যের কাটা টিকিট অনুযায়ী বিমানবন্দরে আসছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :