ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০২:৩১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৩:২৪:০২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১ মার্চ) ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির প্রতিরক্ষা বিভাগের দুই জন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছিলেন। এরা হলেন সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।

সূত্র : সিএনএন

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :