খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:৩৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:৩৪:২৩ অপরাহ্ন
ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনি নিহত হওয়ার ঘটনাকে তিনি স্বাগত জানিয়েছেন। খামেনিকে আধুনিক ইতিহাসের ‘অন্যতম মন্দ, সহিংস ও নিষ্ঠুর ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

এক বিবৃতিতে মাইলি ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে অবস্থিত আর্জেন্টিনার ইহুদি কমিউনিটি সেন্টারে (এএমআইএ) হওয়া সন্ত্রাসী হামলার কথা স্মরণ করেন। ওই বোমা হামলায় ৮৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন, যা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট মাইলি পুনরায় নিশ্চিত করেছেন যে, এএমআইএ হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের রাষ্ট্রীয় নীতি। তিনি বলেন, এই ভয়াবহ অপরাধের জন্য দায়ী শেষ ব্যক্তিটি যতক্ষণ পর্যন্ত তার জীবন বা স্বাধীনতা দিয়ে মূল্য না দিচ্ছে, ততক্ষণ আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :