সরকারি বাসভবন যমুনা ছেড়ে গুলশানের নিজের বাড়িতে উঠেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে যমুনা ত্যাগ করেন তিনি।
জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক গাড়ি ছিল। তার গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অভিমুখে যাত্রা করে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর গুলশানের বাসা ছেড়ে সরকারি বাসভবন যমুনায় উঠেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব হস্তান্তর শেষে আবার গুলশানের নিজের বাসায় ফিরেছেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে