বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০২:০৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:২৫:২৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা মহাসড়কের মুইকুলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, মৈকুলি এলাকার বি-ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় ২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। মালিকপক্ষ কয়েকদিন ধরে তাদের ব‌কেয়া পরিশোধের আশ্বাস দি‌য়েও দিচ্ছে না। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ বিষয়ে শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর পরিদর্শক সেলিম বাদশা জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতনের জন্য শ্রমিকরা আন্দোলন শুরু করে। মালিকপক্ষ আগামী সোমবার বেতন দেয়ার কথা বলছে। কিন্তু শ্রমিকরা আজকের মধ্যে বেতন দেয়ার দাবি জানাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :