শূন্য হওয়া বগুড়া-৬ ও স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী একাধিক আসন থেকে নির্বাচিত হলে শপথ গ্রহণের আগে একটি আসন ছেড়ে দিতে হয়। গত ১৬ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
সংবিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে। সে অনুযায়ী বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অন্যদিকে, নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন তফসিল ঘোষণার মাধ্যমে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আগে যারা বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে