গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে কাজ করবে ৩ মন্ত্রণালয়

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:০৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:০৭:১১ অপরাহ্ন
গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ কিভাবে বন্ধে করা যায়, এর জন্য ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ের কাজ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় মারা গেছেন ২ জন। বাকিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দগ্ধদের দেখতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। গ্যাস লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা বন্ধে ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :