কক্সবাজারের চকরিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার জেলা মডেল প্রেস ক্লাব।
হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, দৈনিক আমার দেশের প্রতিনিধি ইকবাল ফারুক এবং দৈনিক দৈনিক সংবাদ ও দৈনিক সুপ্রভাতের সাংবাদিক জিয়াবুল হক। এক বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমন ও সাধারণ সম্পাদক মনছুর আলম মুন্না বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক—তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
নেতৃদ্বয় আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন