নতুন সরকার তাদের লোক বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:১১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৪:১৯:৫৭ অপরাহ্ন
নব নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে স্বাগত জানিয়েছেন চিফ প্রসিকিউটর পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিয়োগ বাতিল হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটের পরিবর্তন ও ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয়, স্বাভাবিকভাবে তাদের পছন্দনীয় লোকজনকে বসাবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী বসে আছে। আমার পক্ষ থেকে তাদের জন্য স্বাগতম, শুভকামনা থাকবে, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব এবং একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব, যে বিচার প্রক্রিয়া চলমান আছে সেটা যেন অবশ্যই অব্যাহত থাকে।’

বাংলাদেশে এই অপরাধগুলো যাতে পুনরায় আর কখনো সংঘটিত হতে না পারে সে বিষয়ে জোর দেন তাজুল ইসলাম। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক, যাতে এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসে। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারব না। আবার গুম হয়ে যাবে, যখন-তখন ধরে নিয়ে যাবে, হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে। এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘আমি হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি, আমার টিমমেট প্রত্যেকেই তাঁর জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :