​মারা গেছেন ক্রিকেটার শেখ মেহেদীর মা, বিসিবির শোক

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০২:৫৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০২:৫৮:২০ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম মারা গেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোক বার্তায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :