কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:৫৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:৫৬:৫৪ অপরাহ্ন
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজিচালকসহ একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুই যানবাহন জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :