প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ’ বিষয়ক এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে তিনি উপস্থিত মন্ত্রী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী। এর আগে দায়িগ্রহণের প্রথম দুই দিন ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিনি সচিবালয়ে অফিস করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন