মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক মাসুদুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০০ সদস্য নিয়ে সংগঠনটি পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রদ্ধা নিবেদন শেষে মাসুদুর রহমান বলেন, সকাল থেকে প্রভাতফেরী মিছিল নিয়ে আমরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছি। আমাদের প্রায় ৪০০ সদস্য স্বতঃস্ফূর্ত র্যালি নিয়ে শহীদ মিনারে এসেছেন। সবাই মিলে ফুল দিয়েছি। তিনি বলেন, বাংলা ভাষা মায়ের ভাষা। একুশের চেতনা নিয়ে আমরা কাজ করতে চাই। পরিবেশ রক্ষায় কাজ করতে চাই।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন