​মৌলভীবাজারে মধ্যরাতে সড়কে প্রাণ গেল ৩ জনের

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১১:২৭:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:৩২:২৫ অপরাহ্ন
মৌলভীবাজারে মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের গিয়াসনগর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালিত দ্রুতগতির একটি অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভ‍্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরো একজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সদর উপজেলার খলাপাড়া এলাকার রেহান (২৩), রুবেল (২২) ও কালেঙ্গা গ্রামের অটোরিকশা চালক নুর আলী (২৬)। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনা কবলিত ভ‍্যানগাড়ি ও অটো রিকশা জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :