​সিএনজি স্টেশন বন্ধ রাখা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৩:২১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৩:২১:৩২ অপরাহ্ন
গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত দেশের সিএনজি স্টেশনগুলো বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এর আগে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকতো স্টেশনগুলো।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ১৫ থেকে ২৫ মার্চ সিএনজি/ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ ২০২৬ থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ রাখতে হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :