​বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী, বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:৫৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১০:০১:০৫ অপরাহ্ন
শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ত সূচি নিয়ে মাঠে নামছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। স্বাধীনতার শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হবে।

এরপর বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে। জোটের শরিকরা পেয়েছে আরও তিনটি আসন। প্রায় দুই যুগ পর আবারও বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করল।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :