নতুন অধ্যায় শুরু হলো হাবিবুর রশিদ হাবিবের। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি ঢাকা-৯ এর নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বিকেল তিনি শপথ গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতু; রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে।
নতুন মন্ত্রিপরিষদে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে হাবিব দেশের সড়ক ও সেতু খাতের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং শহর-গ্রামের সংযোগ ব্যবস্থার গুণগত মান বৃদ্ধিতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তারা তাকে শুভকামনা জানান।
পাশাপাশি স্থানীয় ভোটাররা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হাবিবের নেতৃত্বে দেশের যোগাযোগ খাতের উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি আসতে পারে। স্থানীয় একজন ভোটার বলেন, হাবিব সবসময় বাস্তবসম্মত এবং উন্নয়নমুখী কাজ করেন। আশা করি প্রতিমন্ত্রীর দায়িত্বেও তিনি আমাদের প্রত্যাশা পূরণ করবেন। অন্য একজন মন্তব্য করেন, ঢাকা-৯ অঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, যা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। নতুন দায়িত্বে নামার সঙ্গে সঙ্গে হাবিবের লক্ষ্য হলো প্রতিটি এলাকার মানুষ যেন উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থার সুবিধা পায়।
সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব শপথ গ্রহণের সময় একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমার লক্ষ্য হলো মানুষের অধিকার বাস্তবায়ন করা। দেশের প্রতিটি নাগরিক যেন উন্নয়ন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার সুবিধা পায়।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে