শপথ অনুষ্ঠানে মোদি এলে বয়কটের বিষয়ে ভাবতে হবে: আসিফ মাহমুদ

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৩:৫৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৩:৫৫:৫৫ অপরাহ্ন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে এলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তা বয়কটের বিষয়ে ভাববে বলে মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ। এনসিপি মুখপাত্র ও অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাস্টারমাইন্ড এবং গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদি থাকলে তা বয়কটের বিষয়ে ভাবতে হবে আমাদের।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :