আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
আজ এশার নামাজের পর তার জানাজার নামাজ টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এছাড়াও শেখ কবির হোসেন বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন