​তারেক রহমানকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৮:২৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৮:২৬:১১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, ‘নির্বাচনী জয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’

সেই সঙ্গে নিজেদের অভিন্ন অগ্রাধিকার-অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা খাতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করা হয় বার্তায়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :