​তারেক রহমানকে অভিনন্দন জানালেন নেপালের প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৮:২৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৮:২৪:০৭ অপরাহ্ন
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি আরো উল্লেখ করেন, ‘আমাদের প্রতিবেশী সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :