​শেখ হাসিনাকে ফেরত চাইবে বিএনপি: সালাহউদ্দিন

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৫:৫০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৬:১২:০৬ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে বিএনপি। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইন অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য চাপ দেবে বিএনপি। সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, এটি মূলত বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার একটি বিষয়। তবে ভারত সরকারের প্রতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হবে যাতে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকার একটি আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :