ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে বিএনপি। এরই মধ্যে বেসরকারি যেসব ফলাফল এসেছে তাতে বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিএনপি জোট।
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ১৬১টি আসনের মধ্যে ১২৭টিতে বিএনপি জোট, ৩২টিতে জামায়াত জোট ও দুইটিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঠাকুরগাঁও-১ আসনে জিতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কুমিল্লা-৪ আসনে জয় পেয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও রংপুর-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী আখতার হোসেন সংসদের টিকিট পেয়ছেন।
বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে