বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, বিএনপির বিজয় বুঝতে পেরে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।মাহদী আমিন বলেন, ‘‘পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ একটি দল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে নানা অনৈতিক কাজ করেছে— যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’’
তিনি অভিযোগ করেন, নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কিছু জায়গায় আধিপত্য বিস্তারের ঘটনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি কিছু জায়গায় পরিকল্পিত সহিংসতা করা হয়েছে। আশা করি, এসব ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বশীলরা।’’ যারা ভোট দেননি, তাদের দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘‘দেশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করুন।’’ সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন