​ভোটগ্রহণ চলাকালে পোলিং অফিসারের মৃত্যু

আপলোড সময় : ১২-০২-২০২৬ ০১:০৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ০১:০৫:৪৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১নং ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তার মৃত্যু হয়।

সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, ৫১নং ভোটকক্ষে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :