এ নির্বাচন বাংলাদেশের নতুন অধ্যায় সূচনা করবে : মির্জা ফখরুল

আপলোড সময় : ১২-০২-২০২৬ ১০:২২:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ১০:২২:৫৮ পূর্বাহ্ন
শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, অনেক আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে এ দিনটির সূচনা হয়েছে। এ নির্বাচনের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে।

তিনি আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো। আমরা আশা করি, এ পথ মসৃণভাবে দেশের মানুষের জীবনমান, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে এ নির্বাচন একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :