নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশে অনুমতি দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছিল ইসি। এ সিদ্ধান্তের সমালোচনা শুরু হলে কমিশন নিষেধাজ্ঞা থেকে সরে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ব্যতিত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
(১) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।
(২) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ।
(৩) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর 'নির্বাচন সুরক্ষা ২০২৬' এপ্লিকেশন ব্যবহারকারী ২ (দুই) জন আনসার সদস্য।
উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে ইসি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে