ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কোনো ভূমিকা ছিল না। বরং তারা ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় একদিকে ছিল মুক্তিকামী জনগণ, অন্যদিকে ছিল শৃঙ্খল ও নিপীড়নের পক্ষের শক্তি। তারা মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং আমাদের মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে।’
তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। এই সময়ে বিএনপির নেতাকর্মীরা দমন-পীড়ন, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। প্রতিদ্বন্দ্বী দল ফ্যাসিবাদের সঙ্গে একাকার হয়ে ক্ষমতার রাজনীতি চালিয়েছে, যা জনগণের উন্নয়নের জন্য নয়, বরং কেবল ক্ষমতা ও স্বার্থ রক্ষার রাজনীতি।’
নয়ন বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয়। আমরা চাই চরফ্যাশন ও মনপুরার মানুষ উন্নয়নের প্রকৃত সুফল পাক। প্রতিটি গ্রামে মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়াই আমাদের অঙ্গীকার।’
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পরিবারের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা প্রদান বিএনপির অগ্রাধিকার থাকবে।’
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়সর আহমেদ কমলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।
জনসভায় চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ২১টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে