​নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ এসআই

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০২:১৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০২:১৫:৫৭ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ সাব-ইন্সপেক্টর (এসআই)। রোববার (৭ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুসারে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন।  অন্যদিকে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ৬ জন কর্মকর্তা। প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জনস্বার্থে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।  

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :