বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা হবে বলে আশ্বস্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রোববার (০৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে বিশেষ নজর রাখা হবে। নারী শিক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে এবং বাল্যবিবাহ বন্ধে, নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। সেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে। কর্মজীবী নারীদের ক্ষেত্রে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। এছাড়া পিতা-মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করা হবে।
সভায় তিনি গুলশান-বনানীর বাসিন্দাদের উদ্দেশে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গুলশান-বনানী ও বারিধারার প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে