ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। এতে করে আমাদের সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। এছাড়া মুরুব্বিরা, মা-বোনেরা প্রয়োজন মতো মাঠে হাঁটাচলা করতে পারবে।’
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে বিএনপির নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এই এলাকার মানুষের আরেকটি দাবি অনুযায়ী, ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত রাস্তাটি বিএনপি সরকার গঠন করলে ৬০ ফিট প্রশস্ত করা হবে।’
তিনি বলেন, ‘আপনাদের কাছে আবারও ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা আছেন, আপনাদের মাধ্যমে সবাইকে ধানের শীষের পক্ষে ১২ তারিখে ভোট দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাই। আমি এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান। আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। এই এলাকার মানুষের জন্য আমাকে কাজ করার সুযোগ দেবেন। সেজন্য এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।’
তিনি বলেন, ‘আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। দোয়া করি, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এ এলাকাসহ সমগ্র বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারি।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে