ইনকিলাব মঞ্চ

​লীগ এক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১০:৩০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১০:৩২:৩৬ অপরাহ্ন
লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টা ১৪ মিনিটে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। 

এর আগে রাত ৮টা ৯ মিনিটে এক পোস্টে সংগঠনটি লিখে, ‘নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। নির্বাচন ১২ তারিখেই হবে।’

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনটির আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :