​তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০২:৩১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৪:৪৫:৫০ অপরাহ্ন
বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমরা পরিস্থিতি অবজার্ভ করছি। তিনি বলেন, দশম গ্রেডে তাদের নিয়োগের বিষয়ে প্রকৌশলীরা সড়ক অবরোধ করেছেন। ৩৩ শতাংশ বাতিলের দাবি জানাচ্ছেন তারা।  এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রত্যেক বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে আইডিইবি নেতারা, সংগ্রাম পরিষদের নেতা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও পলিটেকনিক শিক্ষকরা অংশ নেবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :