​নীতিমালা নিয়ে বিতর্কের আহ্বান জামায়াত আমিরের, আয়োজনে আগ্রহী ডাকসু

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১১:২৩:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১১:২৩:১৭ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের নীতিমালা নিয়ে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি—কে এই দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে, তা প্রমাণ করার জন্য।

পোস্টে তিনি আরও বলেন, ‘নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন ধারা তুলে ধরছে। সহিংসতার বিপরীতে কল্যাণমুখী রাজনীতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান লেখেন, ‘মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন, দেশের মানুষের জন্য সবচেয়ে কার্যকর নীতিমালা কী হতে পারে সে বিষয়েই আলোচনায় গুরুত্ব দেওয়া দরকার। তার এই পোস্ট শেয়ার করে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম মন্তব্য করেন, ডাকসু এটি আয়োজন করতে আগ্রহি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :