​তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৮:২১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৮:২১:৪৩ অপরাহ্ন
তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে চায়ের আড্ডায় ও মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে এই প্রাণবন্ত আড্ডা অনুষ্ঠিত হয়। 

এসময় কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের কাছ থেকে দেশ নিয়ে তাদের ভাবনার কথা শোনেন জাইমা রহমান। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা সংকট সম্পর্কেও তারা কথা বলেন। 

আড্ডায় জাইমা রহমান তার স্বপ্নের কথা বলেন। তরুণদের জানান, বাংলাদেশকে যে রকম দেখতে চান।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :