​রাজধানীজুড়ে গ্যাসের স্বল্পচাপ, যা জানাল তিতাস

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৮:৫০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৮:৫০:৪০ অপরাহ্ন
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তবে এ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ ও হাবিব নগর এলাকায় উচ্চচাপবিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলমান রয়েছে।

এই কার্যক্রমের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং স্বল্পচাপের সমস্যা দেখা দিয়েছে। এতে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে গ্রাহকদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :