​গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৩০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৯:৩০:৪৬ অপরাহ্ন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি সভামঞ্চে এসে পৌঁছান। এর আগে বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্যেশ্য রওনা দেন তিনি । পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী বেলা সাড়ে ৪টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও পথে নেতাকর্মীদের অভ্যর্থনায় তিনি পৌঁছান রাত ৮টায়।

এর আগে, সন্ধ্যা ৬টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বেলা ৪টায় নির্বাচনি জনসভার কার্যক্রম শুরু হয়। রংপুর বিভাগের বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ দুই দশক পর রংপুরে এলেন তারেক রহমান। তাকে দেখতে সকাল থেকে জনসভার মাঠে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।
ৎ
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :