​দেশে পৌঁছেছে প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালট

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৩৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৬:৫০:৫৪ অপরাহ্ন
প্রবাসীদের দেওয়া ভোটের ৫৫ হাজার পোস্টাল ব্যালট দেশে পোঁছেছে। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫৫ হাজার ৩৪১টি পোস্টাল ব্যালট পৌঁছেছে তাদের কাছে।

পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ০৯ হাজার ৬০১ প্রবাসী।

তাদের ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে জমা দিতে বলেছে কমিশন। দেশে ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পোঁছালেই কেবল সেটি গণনায় আসবে।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :