মারা গেছে গভীর নলকূপে পড়া শিশুটি

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৮:২৯:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৮:৩১:০০ পূর্বাহ্ন
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া মিসবাহ নামে তিন বছরের শিশুটি মারা গেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর শিশুটি মারা যায়।’

এর আগে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন।

দুর্ঘটনাটি ঘটেছিল বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।

রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ‘বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়।’

বাংলা স্কুপ/প্রতিনিধি /এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :